খাগড়াছড়িতে ইউপিডিএফের সংগঠক গুলিবিদ্ধ অবস্থায় আটক

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ২৮ জুন, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির গুইমারায় প্রসীতখীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) উপজেলা সংগঠক ঝিমিত চাকমা (৫০) কে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পাইনংপাড়া এলাকা থেকে আইনশৃঙ্খলাবাহিনী আহত অবস্থায় তাকে আটক করে।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সকালে গুইমারার হাফছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাইনংপাড়া এলাকায় প্রতিপক্ষের সঙ্গে ইউপিডিএফের গোলাগুলির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে বন্দুকধারীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে প্রতিপক্ষের গুলিতে আহত হয়ে পড়ে থাকা অবস্থায় ঝিমিত চাকমা নামে একজনকে আটক করা হয়। পরে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে তার প্রয়োজনীয় চিকিৎসা করানো হয়েছে। ওসি আরও জানান, ঝিমিত চাকমা ইউপিডিএফের প্রসীত গ্রুপের সংগঠক। তার বিরুদ্ধে হত্যা, অপহরণসহ থানায় ছয়টি মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
পরবর্তী নিবন্ধভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০