রাঙ্গুনিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৬ জুন, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলায় আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এবারের ক্যাম্পেইনে উপজেলার মোট ৬২ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে এক অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান।

সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু রায়হান, ডা. মুহাম্মদ আনোয়ারুল আজম এবং রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব বক্তব্য রাখেন।

প্রধান অতিথি বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সরকারের গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচি। শিশুর সুস্থ ও স্বাভাবিক বেড়ে ওঠার জন্য এটি অত্যন্ত জরুরি। এই কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি সচেতন অভিভাবকদের সময়মতো শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় জায়হান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধহক ও বাতিল নিরূপণে কারবালার শিক্ষা জরুরি