পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট, ইসলামাবাদে কড়া নিরাপত্তা

| বুধবার , ২৪ জুন, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে সরকারি সফরে পাকিস্তানে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার শুরু হতে যাওয়া এই সফরে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিডিনিউজের। পাকিস্তানের সেনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি, জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দারও ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইরানের প্রেসিডেন্ট হিসেবে এটি পেজেশকিয়ানের দ্বিতীয় পাকিস্তান সফর।

পূর্ববর্তী নিবন্ধসালমান শাহর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিলের আবেদন নথিভুক্ত
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেশ ৭৪.৪২ কোটি টাকা