পাঁচলাইশ থানা যুবদল : যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি জিয়াউর রহমান জিয়া বলেন, পলাতক হাসিনার ফ্যাসিবাদী রাজনীতি বাংলাদেশে আর চলবে না। দেশের মানুষ হাসিনার ফ্যাসিবাদী রাজনীতি আর তথাকথিত সুশীল গুপ্ত রাজনীতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। কারণ, সুশীল–গুপ্ত ষড়যন্ত্রের রাজনীতি জনগণের প্রকৃত সমস্যাকে আড়াল করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। একটি সুস্থ গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন মুক্ত চিন্তা, মত প্রকাশের স্বাধীনতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতকরণ।
তিনি গতকাল মঙ্গলবার সকালে বহাদ্দারহাট মোড়ে যুবদল কেন্দ্র ঘোষিত সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে ‘অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতি’র বিরুদ্ধে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বায়েজিদ বোস্তামী থানা ও পাঁচলাইশ থানা যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলোত্তর সভায় প্রধান অতিথর বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহফুজজুর রহমান মাহফুজ ও ফেরদৌস আহমেদ মুন্না। নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। এর আগে ২ নং গেইট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ষোলশহর, মুরাদপুর হয়ে বহদ্দারহাট মোড়ে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
মুহাম্মদ শাহেদ বলেন, ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে চট্টগ্রামের যুবদলের নেতাকর্মীরা বিপ্লবী ভূমিকা পালন করেছে। অতীতের ন্যায় অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে চট্টলার রাজপথে যুবদল ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে। পরাজিত অপশক্তি গুপ্ত দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র রুখে দিতে যুবদলকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, সাহাব উদ্দিন হাসান বাবু, মোহাম্মদ মুসা, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, মোশাররফ হোসাইন, আবদুল্লাহ আল টিটু, রাশেদুল ইসলাম লেবু, দীপংকর ভট্টাচার্য, তৌহিদুল ইসলাম রাসেল, সেলিম উদ্দিন রাসেল, এরশাদ হোসেন, এমদাদুল হক বাদশা, গুলজার হোসেন, রাজন খান, ওমর ফারুক, জমির উদ্দিন আহমেদ মানিক, জিল্লুর রহমান জুয়েল, মহিউদ্দিন মুকুল, কোরবান আলী, মো. শাহেদুল ইসলাম, মো. জহিরুল ইসলাম জহির, হাফেজ কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম বাবু, সিরাজুল ইসলাম শিকদার, হামিদুল হক চৌধুরী, প্রফেসর সাইদুল হক শিকদার, কলিম উল্লাহ, শাবাব ইয়াজদানী, হাবিব উল্লাহ খান, জাহেরী মাসুদ, শাখাওয়াত হোসেন টিপু, মঞ্জুর আলম মঞ্জু, শেখ রাসেল, মোরশেদ কামাল, সেলিম উদ্দিন সেলিম, মো. আইয়ুব, রিদওয়ান হোসেন জনি, শহিদুল ইসলাম কুট্টি, মিল্লাত হোসেন, হুমায়ুন আহমদ, গিয়াস উদ্দিন, আলী আজম মাসুম, মোহাম্মদ ফরহাদ, বায়েজিদ বোস্তামি থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেজাম উদ্দিন, ওবাইদুল, আবু বক্কর বাবু, মোহাম্মদ ইস্কান্দার, মোহাম্মদ আকতার, জাবেদ হোসেন, মো. হাসান, আনোয়ার হোসেন, মোজাম্মেল ও সোলাইমান হোসেন মনা।
বাকলিয়া, চকবাজার ও কোতোয়ালী থানা যুবদল : জাতীয়তাবাদী যুবদলের সহ–সভাপতি মাহফুজুর রহমান বলেছেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ আন্দোলন–সংগ্রামের মধ্য দিয়ে জনগণ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। এই আন্দোলনের পথে বহু নেতাকর্মী গুম, খুন, নির্যাতন, মামলা, হামলা ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় বাকলিয়ার এক্সেস রোডে বাকলিয়া, চকবাজার ও কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে নিষিদ্ধ সংগঠন কর্তৃক অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক প্রতিবাদ মিছিল উত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–সভাপতি মাহফুজুর রহমান।
বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ–সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, নগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন এবং নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবদলের সহ–সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাসিম, নগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান, সহ–সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, সহ–দপ্তর সম্পাদক মোহাম্মদ সাহেদ, সহ–তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, সহ–সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, সহ–বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ কামাল আলম, নগর যুবদলের সদস্য মো. কলিম উদ্দিন, গোলাম ইয়াজধানী শাবাব, কফিল উদ্দীন, মোহাম্মদ ফারুক, নগর যুবদল নেতা আমিনউল্লাহ, চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মো. সেলিম, নগর যুবদল নেতা জাবেদুল হক জাবেদ, কোতোয়ালী থানা যুবদলের সাবেক সদস্য সচিব মো. হাসান, বাকলিয়া থানা যুবদল নেতা মোহাম্মদ জাকির হোসেন, চকবাজার থানার যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল, চান্দগাঁও থানা যুবদল নেতা মো. মুরাদ।
নেতাকর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দামুল হক সাদ্দাম, শফিউল বসর সাজু, নগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রায়হান, হোছাইন রাসেদ, বিএনপি নেতা মনসুর সওদাগর, নগর যুবদলের সাবেক সহ–সভাপতি সালেহ নূর নাসিম, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি রাকিবুল হাসান রাকিব, মো. মুমিন প্রমুখ।

কোতোয়ালী থানা ও সদরঘাট থানা যুবদল : স্বৈরাচারী অপপ্রচার শিষ্টাচার বহির্ভূত ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির সব অপচেষ্টা রুখে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে কোতোয়ালী থানা ও সদরঘাট থানা যুবদলের যৌথ উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ–সভাপতি আব্দুর রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, সাবেক যুগ্ম সম্পাদক মো. সেলিম খান, কোতোয়ালী থানা যুবদলের সাবেক সদস্য সচিব মো. হাসান, সদরঘাট থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুর খান, সাবেক সদস্য সচিব মো. রাশেদ, নগর যুবদল নেতা মেজবাহ উদ্দীন মিন্টু, কমল জ্যোতি বড়য়া, আব্দুল্লাহ আল মামুন, কোতোয়ালী থানা যুবদল নেতা মো. খলিলুর রহমান খলিল, নেছার আহম্মেদ মিন্টু, মো. রিয়াদ, মাঈনুদ্দীন খান রাজীব, সিরাজ খান রাজু, মো. ইউচুফ, মো. লিটন সহ ওয়ার্ড নেতৃবৃন্দ প্রমুখ।
কর্ণফুলী উপজেলা যুবদল : অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কর্ণফুলী উপজেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকায় অবস্থান কর্মসূচি শেষে একটি মিছিল বের হয়ে ক্রসিং এলাকায় গিয়ে শেষ হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব মো. ইব্রাহীম এবং সিনিয়র যুগ্ম–আহ্বায়ক জাহিদুল ইসলাম শামীমের যৌথ সঞ্চালনায় এতে জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. মামুনুর রশীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন মনির, জেলা যুবদলের সহ–গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. নুরুল কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বাহার, মো. আবুল বশর, মো. ইকবাল, এস এম রিদুয়ান, মো. ইয়াসিন। এছাড়াও স্বেচ্ছাসেবকদল নেতা মো. ইসমাইল, যুবদলের সদস্য মুরাদ, মুহাম্মদ তসলিম আউয়াল, উপজেলা যুবদল নেতা বাবলু, তারেক সালাম, লিটন দেলোয়ার, ছাত্রদল নেতা হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।

মীরসরাই উপজেলা ও পৌর যুবদল : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ–সহযোগী সংগঠনগুলোর অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে মীরসরাই উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আওয়ামী লীগের প্রত্যাবর্তন চেষ্টার গুজবকে প্রতিহত ও প্রতিরোধ করার জন্য সবাইকে ঔক্যবদ্ধ থাকার আহ্বান জানান। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় মীরসরাই উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে শুরু করে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদর এলাকা প্রদক্ষিণ করে পাইলট হাইস্কুলের সম্মুখস্থ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম সভাপতিত্ব উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া, কেন্দ্রীয় সহ সভাপতি মাহফুজুর রহমান ও ফেরদৌস হোসেন মুন্না, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি হাসান জসিম প্রমুখ। উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম, চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম, চেয়ারম্যান নুরুল আবছার, দিদারুল আলম মিয়াজী, মেজবাহ উল হক মানিক, মাঈন উদ্দিন লিটন, মেশকাত হোসেন চৌধুরী, মহিউদ্দিন, জাহেদ হোসেন, কামরুল হাসান প্রমুখ।
উক্ত বিক্ষোভ ও সমাবেশে উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্তত ৫ হাজার নেতাকর্মী অংশ নেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান জিয়া বলেন, যারা ভাবছেন শেখ হাসিনা দেশে ফিরবেন, তারা ভুল ভাবছেন। শেখ হাসিনা আর দেশে ফিরবেন না। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান। যুবদলের একজন কর্মী বেঁচে থাকতে তা হতে দেওয়া হবে না।

বাঁশখালী উপজেলা ও পৌরসভা যুবদল : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বাঁশখালী উপজেলা সদরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌরসভা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি বাঁশখালীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশ বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ–সভাপতি নুরুল হুদা নাসের জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক বখতেয়ার উদ্দীন ও আহমদ ছগীর। উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা যুবদলের আহ্বায়ক তমিজুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাসেল চৌধুরী, পৌরসভা যুবদলের সদস্য সচিব শহীদুল কায়ছার বাদশা, বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঈনুল হোসেন চৌধুরী পলাশ, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শহীদ, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, আবু বক্কর, জিয়াউল হোসাইনী, মর্তুজ আলী, ও সদস্য ওসমানসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে মামুন, বাহাদুর, আদনান, পারভেজ, আইয়ুব আলী, মো. জমির ও আরফাতসহ অসংখ্য নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, অপপ্রচার, মিথ্যাচার ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবেন।











