সিএসইতে লেনদেন ৩০.৪০ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২২ জুন, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয় ৩০.৪০ কোটি টাকা। ২,৪৮২ টি লেনদেনের মাধ্যমে মোট ৬৫.৩৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০৪.৩০ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,২৪৯.৭৫ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৬.২৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৮.৬৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১৬.৯৩ পয়েন্ট কমেছে, যা হলো ৮৬০.১৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৪.৭২ পয়েন্ট কমেছে, যা হলো ২,৬৬১.০১ গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৩৯,৭৪১.৪৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৮৬,৭১৭.৭২ কোটি টাকা। সিএসইতে ৬১৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, দাম কমেছে ১৩৬টি আর অপরিবর্তিত রয়েছে ২১টির।

পূর্ববর্তী নিবন্ধআমিরের তৃতীয় বিয়েতে অতিথি কারা, জাঁকজমক হবে?
পরবর্তী নিবন্ধপাকিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ৭