আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ব্যবস্থাপনায় আশুরা উপলক্ষে পবিত্র আহলে বাইতে রাসূল (দ.) স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিল ও শাহসুফি ডা.সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (রহ.) পবিত্র চান্দ্র বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা গত ২০ জুন অনুষ্ঠিত হয়। মাইজভাণ্ডার আহমদিয়া মঞ্জিলের হোসাইনী ভিলায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। এনামুল হক চৌধুরী সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মো. রবিউল আলম খান, ফটিকছড়ি পুলিশ পরিদর্শক অফিসার ইনচার্জ মোহাম্মদ মোবারক হোসেন ভূঁঞা, ওসি হাইওয়ে এমএ শহীদ ভূঁঞা, উপজেলা সমন্বয় কর্মকর্তা ধনঞ্জয় দেবনাথ, স্যানিটারী ইন্সপেক্টর এএসআই মো. আব্দুল্লাহ, হাইওয়ে পুলিশ মোহাম্মদ সেলিম চৌধুরী, মাইজভাণ্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল আলম। উপস্থিত ছিলেন মো. নুরুল আলম চৌধুরী, শফিউল আজম চৌধুরী, এনামুল হক চৌধুরী সেলিম, আবদুল লতিফ চৌধুরী, কাজী জাহাঙ্গীর হাফিজ, মঈনুল ইসলাম মিন্টু, সুফি মাসুদ আকবর, এসএম আনোয়ার হোসেন চৌধুরী, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ সুজন, মোহাম্মদ সাজিম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










