কর্ণফুলীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির উদ্যোগে প্রায় ৫০০ জন মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার চরপাথরঘাটা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে দিনব্যাপী ফ্রি চক্ষুচিকিৎসা সেবা ও ছানি রোগী বাছাই করা হয়। চিকিৎসা ক্যাম্পে অতিথি ছিলেন ভাইস জেলা গভর্ণর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী, জয়েন্ট কেবিনেট ট্রেজারার লায়ন মাইনুদ্দিন জিলাল, লায়ন তারেক কামাল, লায়ন মো. আব্দুল হান্নান ভূঁইয়া, লায়ন মোহাম্মদ হোসেন, লায়ন মো. আউয়াল হোসেন পাটোয়ারী, লায়ন জহিরুল ইসলাম সুজন, লায়ন মো. সাইফুল ইসলাম, লায়ন মোহাম্মদ হাসানাতুজ্জামান, লায়ন নুরুল আনোয়ার সেলিম, মো. হুমায়ন কবির।
চিকিৎসা ক্যাম্পের সার্বিক সহযোগিতায় থাকা ইউপি সদস্য মাহমুদুল হক সুমন মেম্বার বলেন, প্রায় ৫০০ চক্ষু রোগীকে চিকিৎসা সেবাসহ ওষুধ ও চশমা প্রদান করা হয়। পরে ছানি রোগীদের বিনামূল্যে অপারেশন করার জন্য বাছাই করা হয়।










