জ্বালানি তেল–বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার,মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিল,রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার,জাতীয় ন্যুনতম মজুরি নির্ধারণসহ ৭ দফা দাবিতে ১৬–২২ জুন কেন্দ্রঘোষিত দাবি সপ্তাহ উপলক্ষে বাসদ ( মার্কসবাদী) পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার ২ নং গেইট মোড়ে পথসভা ও প্রচারপত্র বিলি অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সমন্বয়ক অ্যাড শফি উদ্দিন কবির আবিদ ও পাঁচলাইশ থানা শাখার আহবায়ক আসমা আক্তার।
পথসভা থেকে নেতৃবৃন্দ জ্বালানি তেল ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন,নবনির্বাচিত বিএনপি জোট সরকার অতীতের আওয়ামীলীগ সরকারের মতোই বিদ্যুতের দাম বাড়িয়ে বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের নামে লুটপাটের দায় জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। বক্তারা বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, আমেরিকার সঙ্গে সম্পাদিত অবৈধ বাণিজ্য চুক্তি বাতিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের গণতান্ত্রিক সংস্কার, কৃষক–শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান এবং এসব দাবির ভিত্তিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।











