আজিমনগরে ৩৬তম ওরসেকুল মহাসম্মেলন

| শনিবার , ২০ জুন, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

গাউসুল আজম মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর বড় বোন সৈয়দা খোরশা খাতুন মাইজভান্ডারীর আওলাদ, মাইজভান্ডারী ত্বরিকার গবেষক মাওলানা শাহসুফি সৈয়দ মুজিবুর রহমান শাহ মাইজভান্ডারী প্রতিষ্ঠিত বিশ্বের সমস্ত নবীরাসুল, সাহাবা ও আউলিয়া কেরামের স্মরণে আয়োজিত ৩৬তম ওরসেকুল মহাসম্মেলন গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।

ওইদিন সকালে আহমদিয়া রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে খতমে কোরআন ও দরুদ শরিফ পাঠ এবং রাতে আজিমনগর স্কুল মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দ শাহে এমরান। মাহফিল উদ্বোধন করেন আলী আজম। প্রধান আলোচক ছিলেন আল্লামা গাজী শফিউল আলম নেজামী ও মাওলানা এনাম রেজা আলকাদেরী।

সৈয়দ মুনিরুল ইসলাম ডালিম মাইজভান্ডারী ও সৈয়দ সাঈদ ইমাম সিদ্দিকী লিটন মাইজভান্ডারীর সঞ্চালনায় আলোচক ছিলেন মাওলানা বশিরুল আলম, আবু জাফর মোহাম্মদ এনামুল হক, মাওলানা সিরাজুল মোস্তফা নূরী, মাওলানা বেলাল উদ্দিন নূরী ও মাওলানা মোহাম্মদ ইয়াকুব। তত্ত্বাবধানে ছিলেন সৈয়দ হাসান মুরাদ মাইজভান্ডারী, সৈয়দ আশরাফ উদ্দিন নোমান মাইজভান্ডারী ও সৈয়দ মো. রাসেল মাইজভান্ডারী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, বরং স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক যোগ দিবসে চট্টগ্রাম ডিভিশনাল ইয়োগা ফাউন্ডেশনের আয়োজন