আন্তর্জাতিক যোগ দিবসে চট্টগ্রাম ডিভিশনাল ইয়োগা ফাউন্ডেশনের আয়োজন

| শনিবার , ২০ জুন, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নগরীর মোমিন রোডের মৈত্রী ভবনে গতকাল শুক্রবার কমন ইয়োগা প্রটোকল প্রোগ্রামের আয়োজন করেছে চট্টগ্রাম ডিভিশনাল ইয়োগা ফাউন্ডেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়োগা ফাউন্ডেশনের সভাপতি দিপন কুমার ঘোষ, সহসভাপতি পীযূষ দত্ত, উত্তম কুমার দাস, . আবুল কালাম, মহিলা সম্পাদিকা সুপর্ণা কানুনগো, দপ্তর সম্পাদক লিটন নন্দী ও প্রচার সম্পাদক দিলীপ ধর চম্পক।

এবারের যোগ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’। তারই ধারাবাহিকতায় এই প্রটোকল প্রোগ্রামে ‘বার্ধক্যে আমরা কীভাবে সুস্থ এবং কর্মক্ষম থাকতে পারব’ সেই বিষয়ে প্রশিক্ষণ দেন চট্টগ্রাম বিভাগ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও ইন্টারন্যাশনাল সার্টিফাইড ইয়োগা শিক্ষক সুজন সেনগুপ্ত। তিনি বলেন, নিয়মিত যোগচর্চার মাধ্যমে শরীর ও মন সুস্থ থাকবে। যোগ হলো চঞ্চলতা থেকে একাগ্রতার দিকে যাত্রা। অস্থিরতা থেকে স্থিরতার দিকে যাত্রা। শব্দ থেকে নীরবতার দিকে যাত্রা। বর্তমান যাপিত জীবনের নানা দুঃশ্চিন্তা থেকে মুক্তি পেতে এবং সুস্থ থাকতে নিয়মিত যোগচর্চা করতে হবে।

অনুষ্ঠানে শতায়ু অঙ্গনের পক্ষ থেকে সুব্রত বড়ুয়া, অর্পিস ইয়োগা ও বিউটি সেন্টারের যোগ প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌস, চট্টগ্রাম যোগ একাডেমি ও হিল ইয়োগা ইনস্টিটিউটের যোগ শিক্ষার্থী এবং বিভিন্ন জেলার যোগ অনুরাগীরা অংশ নেন। কমন ইয়োগা প্রটোকল পরিচালনা করেন সুজন সেনগুপ্ত। মেডিটেশন পর্ব পরিচালনা করান চট্টগ্রাম বিভাগীয় ইয়োগা ফাউন্ডেশনের সভাপতি দিপন কুমার ঘোষ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজিমনগরে ৩৬তম ওরসেকুল মহাসম্মেলন
পরবর্তী নিবন্ধশোকাহত পরিবারের পাশে এমপি এনাম, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি