বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল শুক্রবার ফটিকছড়ির একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা বিএনপি ও নাজিরহাট পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের এক অবিস্মরণীয় নেতা। দেশের উন্নয়ন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী আদর্শ বিকাশে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, বর্তমান প্রজন্মের কাছে জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবন তুলে ধরতে হবে। দেশের স্বার্থে তাঁর দেশপ্রেম, সততা ও নেতৃত্বগুণ অনুসরণ করে কাজ করে যাচ্ছেন তারেই পুত্র তারেক রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির সভাপতি মোবারক হোসেন কাঞ্চন। উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী ও মুনসুর আলম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা ফজল বারেক, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, মহিন উদ্দিন আজম তালুকদার, মহিবুল্লাহ বাহার, নাজিম উদ্দীন বাচ্চু, শহিদুল আজম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ সেবুল, হাফেজ জয়নাল আবেদীন, রকিবুল আলম চৌধুরী, হামিদুল্লাহ চৌধুরী, নাছির উদ্দীন, আবু মেম্বার, আবুল খায়ের, নুরুল ইসলাম মেম্বার, নুরু উদ্দিন, শফিউল আলম, হান্নান চৌধুরী, এয়াকুব শহিদ, মাবুদ মুন্সি, খালেদ বাবুল, জালাল চৌধুরী, হাসানুল কবির, বেলাল মেম্বার, আজম খান, বেলাল বিন নুর, মোজাহারুল ইকবাল লাভলু, জাহেদ মেম্বার, একরামুল হক, ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না, সাইফুল হায়দার রাসেল, প্রিন্স ওমর ফারুক, মহিন উদ্দিন মেসি, এম এ মাহফুজ ও মীর আকবর। প্রেস বিজ্ঞপ্তি।












