কিরণময় ভট্টাচার্য্য

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২০ জুন, ২০২৬ at ১০:১৩ পূর্বাহ্ণ

বাঁশখালীর ঐতিহ্যবাহী বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কিরণময় ভট্টাচার্য্য গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম শহরের জয়নাব কলোনিস্থ বাসায় মৃত্যুবরণ করেন। ৭১ বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষক কিরণময় ভট্টাচার্য্য মৃত্যুকালে এক ছেলে, ২ মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে যান। প্রয়াতের অন্তেষ্টিক্রিয়া শুক্রবার রাতে চট্টগ্রামের বলুয়ার দিঘী মহাশ্মশানে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে অবসরপ্রাপ্ত শিক্ষক কিরণময়ের মৃত্যুতে সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন কামালসহ পরিষদের সদস্যবৃন্দ, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মঈন উদ্দিনসহ সকল শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন রাজনৈদিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাদশা মিয়া