কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের উদ্যোগে কাপ্তাই প্রজেক্টে অবস্থিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন। খেলা শুরুর পূর্বে প্রধান অতিথি মাঠে খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী কয় কিসলু, বিদ্যুৎ কেন্দ্রের সহকারি পরিচালক সিকিউরিটি এম শাখওয়াত কবির, সিবিএ সভাপতি মো. বেলাল হোসেন, জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় জামাল উদ্দীন প্রমুখ।












