বিপন্ন পরিবেশ

আশীষ বসাক | বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৮:১৫ পূর্বাহ্ণ

মশা–মাছি সাঁঝ বেলাতে

রক্ত চুষে খাচ্ছে,

গন্ধে বাতাস পরিবেশে

দিন যে কেটে যাচ্ছে।

​হর্ন বাজিয়ে শব্দ দূষণ

কালো চাকা ঘুরছে,

দিনের আলো যায় না দেখা

ধূলিকণা উড়ছে।

​তরুলতা গাছের পাতা

নীরব হয়ে কাঁদছে,

জলের আশায় চাতক পাখি

দুঃখ বুকে বাঁধছে।

​করলে বারণ কোন শাসন

কার কথা কে শুনছে?

চোখ থাকতে অন্ধ সবাই

মৃত্যুর দিন গুনছে!

পূর্ববর্তী নিবন্ধবিদ্রোহী শ্রাবণ
পরবর্তী নিবন্ধবাবার জন্য মনটা পোড়ে