কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মহানগর যুবদলের আনন্দ মিছিল

| মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ at ৯:১৪ পূর্বাহ্ণ

যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মহানগর যুবদলের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। মহানগর যুবদল নেতা গোলজার হোসেনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।

গত ১৩ জুন বহদ্দারহাট মোড় থেকে মিছিলটি শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পরে তা বহদ্দারহাট বাসটার্মিনাল গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে গোলজার হোসেন বলেন, যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে আমরা কাজ করবো। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করেছে। এ সময় ওয়ার্ড ও ইউনিট যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড প্রদান
পরবর্তী নিবন্ধলালদীঘি ময়দানে হিজরি বর্ষবরণ উপলক্ষে প্রস্তুতি সভা