রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আবুল বশর চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব চিটাগং ব্লু স্কাই এবং রোটারি ক্লাব অব চিটাগং রয়েলসএর যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে এলাকার ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্প কার্যক্রম পরিদর্শন করেন লায়ন মো. জসীম উদ্দিন চৌধুরী, আহমেদ মুনির উদ্দিন, কাজী ইকবালুর রহমান নাদিম, মো.আবছার উদ্দিন চৌধুরী, আবু নাছের, মুরাদ আহমেদ, ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির, ডা. খাজা মো. হোসেন কাওসার রিপন, ডা. মাহফুজুল কাদের, মাজেদুল হক মুকুল, নুর মোহাম্মদ বাবু, ফজলে রাব্বী সোহেল, কাজী ইকবালুর রহমান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কান্তি নাথ, সহকারী প্রধান শিক্ষক সৈয়দ মো. আনোয়ার হোসেন, শিক্ষক মোহাম্মদ সোলায়মান, সৌমেন কান্তি সাহা, বাদল দাশ প্রমুখ। শিক্ষকবৃন্দ ক্যাম্প পরিচালনায় সার্বিক সহায়তা করেন।
দিনব্যাপী এই ক্যাম্পে বিপুল সংখ্যক রোগীর চোখ পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন। এছাড়া ডায়াবেটিস নির্ণয় এবং ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয়। এর মধ্যে শতাধিক রোগীর চোখে ছানি সনাক্ত করা হয়েছে। সনাক্ত হওয়া এসব ছানি পড়া রোগীদের পরবর্তীতে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানান আয়োজক কমিটির নেতৃবৃন্দ।











