মহানগরে জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার ২০ জুন

| মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ at ৯:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর ইউনিটের জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার প্রদান ও শিশু উৎসব আগামী ২০ জুন বিকাল ৩টায় নগরের ষোলশহর এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) সভাপতি কাজী আবুল মনসুর, বাওয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আরিফউলহাসান চৌধুরী, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হক মো. আবুল হোছাইন, জিনিয়াস উপদেষ্টা লায়ন আফসার হোছাইন চৌধুরী, লায়ন অনুপ কুমার রায়, মুহাম্মদ আবু ছৈয়দ সিআইপি ও দৈনিক দিনকালের চট্টগ্রাম ব্যুরো চিফ হাসান মুকুল।

অনুুষ্ঠানে কেজি থেকে অষ্টম শ্রেণির ৩২৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য জিনিয়াস পরিচালক সরোজ আহমেদ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদরবারে আজিজিয়ায় ওরশ কাল
পরবর্তী নিবন্ধমীরসরাই পাহাড়ি এলাকা থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার