উনি ভীষণ জটিল মানুষ : বন্ধু নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ ট্রাম্প

| মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ at ৮:৪৫ পূর্বাহ্ণ

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘ভীষণ জটিল প্রকৃতির’ মানুষ। এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক বরাবরই ভাল।

তবে ইরানের সঙ্গে শান্তি আলোচনার শেষ পর্বে দুজনের মধ্যে মতানৈক্য প্রকাশ্যে এসেছে।

বন্ধু বিবির (নেতানিয়াহু) সঙ্গে কখনও ফোনকলে কথা বলার সময়ে মেজাজ হারিয়েছেন ট্রাম্প। কখনও আবার প্রকাশ্যেই সমালোচনা করেছেন। সতর্ক করেছেন।

এমনকি গত রোববার লেবাননে ইজরায়েলি হামলা নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইজরায়লকে সংযত থাকতে বলেছেন তিনি।

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হতেই ফের নেতানিয়াহুকে নিয়ে মন্তব্য করলেন ট্রাম্প। ইজরায়েলি প্রধানমন্ত্রীর প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, উনি খুব জটিল প্রকৃতির মানুষ।

সত্যি বলতে ওর আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কারণ, ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তা হলে ইজরায়েল দুই ঘণ্টাও টিকতে পারত না।

শুরুর দিকে ইজরায়েলি হামলার বিরুদ্ধে সেভাবে সরব না হলেও সামপ্রতিক সময়ে বার বার তেল আবিবের সমালোচনা করেছেন ট্রাম্প।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে জামালপুরের ২ যুবক ড্রোন হামলায় নিহত
পরবর্তী নিবন্ধফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে