নাফ নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

তিন দিনেও সন্ধান মেলেনি

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১৪ জুন, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে সিকান্দার আলী নামে এক জেলে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি হোয়াইক্যং ইউনিয়নের খারাংগ্যাঘোনা সংলগ্ন নাফ নদীতে মাছ ধরতে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ সিকান্দার আলী হোয়াইক্যং খারাংগ্যাঘোনা এলাকার বাসিন্দা এবং মকবুল হোসেনের ছেলে। নিখোঁজ জেলের ভাই মুফতি ওমর ফারুক বলেন, তার ভাই নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। ওই এলাকায় গুলির শব্দ শোনা গেছে বলে তারা জানতে পেরেছেন। তবে তাকে মিয়ানমারের কোনো সশস্ত্র বাহিনী ধরে নিয়ে গেছে নাকি হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে বলেও তিনি জানান। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, সিকান্দার আলী মাছ ধরতে যাওয়ার সময় বিজিবিকে বিজিবিকে অবগত করেননি। নিখোঁজের বিষয়টি শুক্রবারে জানতে পেরেছি। ঘটনাটির সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধদীপশিখা খেলাঘর আসরে রবীন্দ্র নজরুল সুকান্ত জয়ন্তী
পরবর্তী নিবন্ধমেধা ও নৈতিক শিক্ষার সমন্বয়ে আদর্শ জাতি গড়ে ওঠে