জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জন্মাষ্টমী উদযাপন পরিষদ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক পলাশ বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব গৌতম ওয়াদ্দেদারের সঞ্চালনায় আনোয়ারা সদরের কচি কাঁচা গোষ্ঠীর মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ–বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন আর. কে. দাশ (রুপু)।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি বাবুল ঘোষ (বাবুন)। অতিথিদের মাঝে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমাল। প্রধান বক্তা ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ও বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস। ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা উত্তম কুমার চক্রবর্তী, হিন্দু–বৌদ্ধ–খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট, আনোয়ারা উপজেলা শাখার আহবায়ক দিবাকর বড়ুয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আনোয়ারা উপজেলার যুগ্ম আহবায়ক নির্মল শীল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আনোয়ারা উপজেলার যুগ্ম আহবায়ক প্রদীপ ধর, হিন্দু–বৌদ্ধ–খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট, আনোয়ারা উপজেলা শাখার সদস্য সচিব রাহুল ধর, আনোয়ারা রামকৃষ্ণ সেবাশ্রমের সাবেক সাধারণ সম্পাদক মিলন সেন, আনোয়ারা কচি কাঁচা গোষ্ঠীর সভাপতি পরমেশ চৌধুরী, আনোয়ারা রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দাশ, আনোয়ারা রামকৃষ্ণ সেবাশ্রমের সহ সাধারণ সম্পাদক প্রণব দাশগুপ্ত, আনোয়ারা কচি–কাঁচা গোষ্ঠী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রিয়রঞ্জন দাশ (লিটন) ও প্রকাশ সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাংবাদিক রুপন দত্ত। বক্তব্য রাখেন তপন দত্ত, চাঁনহরি মন্ডল, অজয় চৌধুরী, প্রকৌশলী নিহার দত্ত, নেপাল শীল, লিটন সুশীল শাপলু মিত্র প্রমুখ। সম্মেলনে আগামী দুই বছরের জন্য পলাশ বিশ্বাসকে সভাপতি ও গৌতম ওয়াদ্দেদারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট আনোয়ারা উপজেলা কমিটি গঠন করা হয়।












