বিমানবন্দরে সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিমের বড় চালান ধরা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৩ জুন, ২০২৬ at ১০:০৭ পূর্বাহ্ণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা তিন যাত্রীর ব্যাগেজে সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিমের বড় চালান ধরা পড়েছে।

গতকাল বিমানবন্দরের আন্তর্জাতিক অ্যারাইভাল হলে কাস্টমস, এনএসআই, ডিজিএফআই ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে এ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, সকাল ৬টা ৫০ মিনিটে আবুধাবি থেকে আসা ইউএসবাংলা এয়ারলাইন্সের ফ্লাইটের বিএস৩৫০ ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৬৪৭ কার্টন সিগারেট এবং ২৪০টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়। তিন যাত্রী হলোবোয়ালখালীর আবুল কালাম, বাঁশখালীর হাসান মিয়া ও রাউজানের মোহাম্মদ হাসান। সিগারেটগুলোর দাম ১২ লাখ ৯৪ হাজার টাকা। যাত্রীদের কাছ থেকে আটক পণ্যের চালান জব্দ করা হয় যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে। বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা যাত্রীদের মৌখিক ভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ
পরবর্তী নিবন্ধযৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় করবে বিজিবি-বিএসএফ