বিভাগীয় সমাবেশ সফল করতে সাতকানিয়ায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

| বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের দেয়া গণরায়কে অবজ্ঞা করেছে। গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ নিরসনে আগামী ১৩ জুন ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে।

গত মঙ্গলবার ইসলামিক সেন্টার মিলনায়তনে চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সাতকানিয়া উপজেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর কামাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মুহাম্মদ তারেক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য আবুল ফয়েজ। উপস্থিত ছিলেন মাষ্টার আবদুস সোবহান, সাংগঠনিক সেক্রেটারি শাহাদাত হোসেন চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বেতারের শ্রোতা আনন্দমেলা
পরবর্তী নিবন্ধ‘নজরুল বিদ্রোহের অগ্নিশিখা, সুরের অমৃত ধারা’