জাতীয় স্বার্থরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে

১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভায় মুহাম্মদ শাহজাহান

| বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

ঐতিহাসিক লালদীঘি ময়দানে আগামী ১৩ জুন অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৯ জুন রাতে নগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া, মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক, অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, উত্তর জেলা সেক্রেটারি মুহাম্মদ আব্দুল জব্বার, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও ফয়সল মুহাম্মদ ইউনুছ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট থেকে উত্তরণের জন্য জনগণের ন্যায্য দাবি ও প্রত্যাশার পক্ষে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলা সময়ের দাবি। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ভূমিকা পালন করবে। চট্টগ্রাম দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হলেও এ অঞ্চল দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনা ও বৈষম্যের শিকার। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি আগামী ১৩ জুনের বিভাগীয় সমাবেশে চট্টগ্রাম বিভাগের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে মহানগর যুবদলের আনন্দ মিছিল
পরবর্তী নিবন্ধমহানগর বিএনপির প্রস্তুতি সভা