নিজের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে পালিয়ে থাকা পিতাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছেন, গত ৮ জুন রাতে হাটহাজারী মডেল থানার আমান বাজার এলাকার চৌধুরীপাড়া নূর মোহাম্মদ কলোনিতে ওই শিশুকে ধর্ষণের পর থেকেই পাষন্ড পিতা পালিয়ে যায়। ঘটনার দুই দিনের মাথায় গতকাল বুধবার কুমিল্লার লাকসাম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ জানায়, অভিযুক্তকে আদালতে সোপর্দের কার্যক্রম চলমান রয়েছে।












