এসডিজি ইয়ুথ ফোরামের সেমিনার

| বুধবার , ১০ জুন, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

বিশ্ব মহাসাগর দিবস ২০২৬ উপলক্ষে “Reimagine: Beyond the World We Know. A New Relationship with Our Ocean” প্রতিপাদ্যকে সামনে রেখে এসডিজি ইয়ুথ ফোরাম এর উদ্যোগে এক সেমিনার এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসা’র নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক, সুশাসন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন এমআরটি ক্লাবের সভাপতি রাইহান ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক শ.. বখতিয়ার, ইপসা’র প্রোগ্রাম অফিসার এবং পরিবেশকর্মী সেতার রুদ্র, সমাজসেবক লায়ন কামরুজ্জামান, রাইজ আপের প্রতিষ্ঠাতা সৈয়দ আনোয়ার তকি, ইউনিটি স্পার্কএর সভাপতি রাকিবুল ইসলাম চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম বলেন, মহাসাগর শুধু প্রাকৃতিক সম্পদের আধার নয়, বরং মানবসভ্যতা ও পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম ভিত্তি। সমুদ্র দূষণ, প্লাস্টিক বর্জ্য এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তরুণদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল প্রবন্ধে ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ মহাসাগর সংরক্ষণ, টেকসই পানি ব্যবস্থাপনা, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশবান্ধব উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর ছাত্রদলের সাবেক নেতাকর্মীদের আনন্দ মিছিল
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব লেস্টারের মতবিনিময় সভা