মহানগর ছাত্রদলের সাবেক নেতাকর্মীদের আনন্দ মিছিল

| বুধবার , ১০ জুন, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল গতকাল নগরীতে অনুষ্ঠিত হয়। যুব সংগঠক ও সাবেক মহানগর ছাত্রদলের সহসভাপতি ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহিন হায়াত এবং আনোয়ার হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল পরবর্তী ঐতিহাসিক বিপ্লব উদ্যান প্রাঙ্গণে সংক্ষিপ্ত পথসভায় শাহিন হায়াত বলেন, প্রায় স্থবির থাকা জাতীয়তাবাদী পরিবারের অগ্রজ সন্তান স্বরূপ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম মহানগর ইউনিট যেনো প্রাণ ফিরে পেয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠনের পর। স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী আমলে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে এবং জুলাই’২৪ পরবর্তীতেও বিভিন্ন রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র তথা মব সন্ত্রাস, পতিত পলাতক ও নিষিদ্ধ আওয়ামী লীগারদের চোরাগোপ্তা মিছিল বা হামলা সফলভাবে প্রতিহত করতে অগ্রনী ভূমিকা রেখেছে চট্টগ্রাম মহানগরীর সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতৃবৃন্দ। চট্টগ্রাম মহানগরীর যুবদল নেতা ও সাবেক মহানগর ছাত্রদলের সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, কেন্দ্রীয় যুবদলের নবগঠিত ১৫১ জন সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাই ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নদাসহ সবাইকে চট্টগ্রাম মহানগরীর সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও জিয়ায়ী অভিনন্দন। এসময় আরো বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মো: টিটু, নেওয়াজ খাঁন, আইয়ুব খাঁন, মো: রাশেদ, শিবলী রিফাত, রাসুদ রানা, সজীব বাঙ্গালী, আব্দুল কাইয়ুম, মো: আরিফ, মো: সাব্বির, মো: জেবিন, অনিক খাঁন, মামুনুল ইসলাম সানি, নাজিম উদ্দিন, মিজানুর রহমানসহ সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ। আনন্দ মিছিলটি ওয়াসা মোড় থেকে শুরু হয়ে বিপ্লব উদ্যান প্রাঙ্গণে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি
পরবর্তী নিবন্ধএসডিজি ইয়ুথ ফোরামের সেমিনার