চট্টগ্রাম নাটাব পরিদর্শনে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল

| বুধবার , ১০ জুন, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) চট্টগ্রাম শাখায় চিকিৎসা বিষয়ক যথা জেনারেল কেয়ারগিভিং, কেয়ার গিভিং ফর এলভারলি পিপল, কেয়ার গিভিং ফর চিলড্রেন, কেয়ার গিভিং ফর ডিজেবল পিপল, কেয়ার গিভিং ফর অটিসটিক এসব বিষয়ের উপর প্রশিক্ষণ বিষয়ক কেন্দ্র সহাপন উপলক্ষে এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার সমিতির সভাপতি আলহাজ্ব এম এ ছবুরের সভাপতিত্বে নাটাব অফিসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নাটাবের সেক্রেটারী জেনারেল খায়ের উদ্দিন আহমেদ মুকুল। বিশেষ অতিথি ছিলেন নাটাব চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম কাদেরী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাটাবের নির্বাহী সদস্য শামসুল আলম শামীম, কোষাধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন, নির্বাহী সদস্য মামুনুল ইসলাম হুমায়ুন এবং কেন্দ্রীয় নাটাবের সদস্য মো. সাবির, মো. হামিদুর এবং ডা. পঞ্চানন চক্রবর্তী প্রমুখ। সভায় মানুষের শারীরিক বিভিন্ন সমস্যা ও তার সঠিক চিকিৎসার উপর গুরুত্বারোপ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএমটিবি ট্রেড এক্স : যেকোনো সময় ও স্থানে স্মার্ট ট্রেডের আধুনিক সুবিধা
পরবর্তী নিবন্ধরিসাইক্লিংয়ের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ৯০%-এর বেশি কমিয়েছে সিঙ্গার