চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় একটি হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে নিউ মার্কেট এলাকার হোটেল মেট্টোইন এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন নারী ও দুই পুরুষ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
তিনি জানান, হোটেল মেট্টোইন থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৭ নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।












