কোতোয়ালীতে আওয়ামী লীগের তিন সক্রিয় কর্মী গ্রেপ্তার

| মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ১০:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে তিনজন আওয়ামী লীগের সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) বিকেলে কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

গ্রেপ্তাররা হলেন – কাজী মোঃ আলমগীর (৪২), মোঃ নয়ন (২০) এবং সুলতান (১৯)।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।তাদের বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রজু করা হয়েছে।

ওসি মো. আফতাব উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে অপহরণ, থানায় মামলা
পরবর্তী নিবন্ধকোতোয়ালীতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার ৭