ভুটানের লিগে খেলতে যাচ্ছেন সাবিনা-মাসুরা

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৮ জুন, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের ১৫ জন ফুটবলার গত বছর ভুটানের ঘরোয়া নারী লিগে অংশ নিয়েছিলেন। ২০২৬ মৌসুমেও বাংলাদেশের একঝাঁক নারী ফুটবলার দেখা যেতে পারে ভুটানের ঘরোয়া লিগে। এরই মধ্যে ভুটানের ঘরোয়া লিগ মাঠে গড়িয়েছে। গত মৌসুমে ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলা অভিজ্ঞ ডিফেন্ডার মাসুরা পারভীন এবার যোগ দিয়েছেন পারো এফসিতে। যে ক্লাবটিতে গট মৌসুমে খেলেছিলেন সাবিনা খাতুনও। ভুটানের লিগ শুরু হলেও সাবিনামাসুরারা যেতে পারেননি দেশের ঘরোয়া ফুটসাল লিগ চলার কারণে। ঈদের জন্য ফুটসাল লিগ বন্ধ রয়েছে। সম্ভবত বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত লিগ শুরু হচ্ছে না। যে কারণে সাবিনা ও মাসুরা ভুটানের ক্লাবে যোগ দিতে আজ সোমবার থিম্পু যাচ্ছেন। সিনিয়র ফুটবলার মাসুরা পারভীন বলেন, ‘আমি আর সাবিনা আগামীকাল (আজ) সোমবার সকালে ভুটান যাচ্ছি। আমাদের ফুটসাল লিগ বন্ধ আছে। কবে শুরু হবে তারিখ ঘোষণা হয়নি। এই সময়টায় বসে না থেকে ভুটানে গিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছি। ’ গত মৌসুমে পারো এফসিতে খেলেছিলেন সাবিনা খাতুন, মাৎসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। গত মৌসুমে বাংলাদেশের ১৫ ফুটবলার খেলেছেন ভুটানের চার ক্লাবে। চ্যাম্পিয়ন হওয়া রয়েল থিম্পু কলেজে নাম লিখিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি, স্বপ্না রানী, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, শাহেদা আক্তার রিপা। এরমধ্যে আফঈদা ও স্বপ্না খেলেছিলেন ক্লাবটির হয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ। থিম্পু সিটিতে সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র খেলেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে হার্ভার্ডে কোর্সে ভর্তি কামাভিঙ্গা
পরবর্তী নিবন্ধ‘বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর থেকে ঘুমাতে পারেনি কুরাসাওবাসী’