প্রিমিয়ার ভার্সিটির ফ্যাশন ডিজাইন বিভাগে নবপ্রতিষ্ঠিত কার্যালয় ও ল্যাবরেটরি উদ্বোধন

| সোমবার , ৮ জুন, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগে নবপ্রতিষ্ঠিত কার্যালয় ও ল্যাবরেটরি উদ্বোধন উপলক্ষে গতকাল রোববার দামপাড়াস্থ ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী এবং পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন, স্থপতি হোসেন মুরাদ। সভাপতিত্ব করেন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের কোঅর্ডিনেটর (ভারপ্রাপ্ত) স্থপতি কুহেলী চৌধুরী। প্রধান অতিথি বলেন, আমার স্বপ্ন হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করা। এজন্য এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এই উন্নয়ন অব্যাহত থাকবে। বিশেষ অতিথি প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, শিক্ষকদের পাঠদান তখনই ফলপ্রসূ হয়, যখন তাঁরা প্রয়োজনীয় সুযোগসুবিধা পান। ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগে নবপ্রতিষ্ঠিত কার্যালয় ও ল্যাবরেটরি সুবিধা তারই অংশ। রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির তাঁর বক্তব্যে অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বৃদ্ধি করা হচ্ছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ অর্জনের জন্য প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করে যাচ্ছে। প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী বলেন, একটি ইতিবাচক ও সৃজনশীল শিক্ষার পরিবেশ গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থপতি হোসেন মুরাদ বলেন, পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জন্য আধুনিক ও কার্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। সভাপতির বক্তব্যে স্থপতি কুহেলী চৌধুরী কাঠামোগত ফ্যাসিলিটির যথাযথ ব্যবহার সম্পর্কে দিকনির্দেশনা দেন। শেষে ফাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের নতুন শিক্ষক মিলনায়তন, লেকচার রুম, সুয়িং এবং ডায়িং প্রিন্টিং ল্যাবের উদ্বোধন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর শীলকূপে ফার্মেসিতে চুরি
পরবর্তী নিবন্ধআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে