বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের টাইম বাজারে একটি ফার্মেসিতে চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে বড়ুয়া পাড়া সড়কে নিলাদ্রী ফার্মেসিতে এ চুরির ঘটনা ঘটেছে।
চোরের দল দোকান সংলগ্ন বৌদ্ধ শ্মশানের দেয়াল টপকে চালের টিন কেটে ভেতরে ঢুকে নগদ অর্থ ও ঔষধপত্র নিয়ে যায়। দোকান মালিক ওয়াশিংটন বড়ুয়া জানান, দোকানে সিসিটিভি ক্যামেরা থাকলেও গত কয়েকদিন আগে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ছিল। এই সময়ে চুরির ঘটনাটি ঘটল। প্রাথমিকভাবে চুরির ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। এ ঘটনায় ওয়াশিংটন বড়ুয়া বাদী হয়ে বাঁশখালী থানায় অভিযোগ দাখিল করেন।
বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক জানান, চুরির ঘটনা জানতে পেরে পুলিশ প্রেরণ করে ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে চুরির সাথে সম্পৃক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।










