রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ৮ জুন, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

চেয়ার থাকলে পেয়ার মেলে

কিসের এত হম্বিতম্বি

কিসের এত দম্ভ

এক নিমিষে শেষ হয়ে যায়

দৈর্ঘ্যব্যাসলম্ব!

আজকে হয়তো চেয়ার আছে

পেয়ার’ মেলে সস্তায়

চেয়ার গেলে কী হয় দশা!

: কর্মদোষে পস্তায়।

মর্মমূলে কর্ম প্রধান

লেখা আছে ধর্মে

মানুুষ বাঁচে ভালোবাসায়

মানুষ বাঁচে কর্মে।

পূর্ববর্তী নিবন্ধহযরত সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্‌ (রহ.)’র সালানা ওরস
পরবর্তী নিবন্ধবায়োস্কোপ: হারিয়ে যাওয়া এক শৈশব