বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ আনোয়ারা শাখার উদ্যোগে গত ৫ জুন পরৈকোড়া গীতা শিক্ষা নিকেতনের ছাত্র–ছাত্রীদের শিক্ষাসামগ্রী বিতরণ ও বিবেকানন্দ ভাবধারায় উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি কাঞ্চন চক্রবর্তী, সাধারণ সম্পাদক বিকাশ দত্ত, সহ–সাধারণ সম্পাদক রতন দাশ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জয় প্রকাশ সেন, সহ–স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক শিমুল দাশ, কার্যনির্বাহী সদস্য কাজল কুমার দত্ত, হারাধন দাশ প্রমুখ। অনুষ্ঠানে পরিষদ নেতৃবৃন্দ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।











