নাট্যচর্চা ও অভিনয় দক্ষতা বিকাশে ২২ ঘণ্টার বিশেষ নাট্য কর্মশালার আয়োজন করেছে অরিন্দম নাট্য সমপ্রদায়। ‘অভিনয়ে হোক আত্মপ্রকাশ, থিয়েটারেই জীবনের বিকাশ’ স্লোগানে আয়োজিত কর্মশালা আগামী ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। থিয়েটার ইনস্টিটিউটে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কর্মশালার কার্যক্রম পরিচালিত হবে। কর্মশালায় গান ও অভিনয় বিষয়ে প্রশিক্ষণ দেবেন ড. সাইদুর রহমান লিপন। অভিনয় ও শারীরিক অভিব্যক্তি বিষয়ে প্রশিক্ষণ দেবেন মোকাদ্দেম মোরশেদ এবং তাৎক্ষণিক উদ্ভাবন ও অভিনয় বিষয়ে প্রশিক্ষণ দেবেন বাপ্পা চৌধুরী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মশালাটি সকল বয়সী আগ্রহী ব্যক্তিদের জন্য উন্মুক্ত। অভিনয়, থিয়েটার ও সৃজনশীল শিল্পচর্চায় আগ্রহীরা এতে অংশগ্রহণ করতে পারবেন। আয়োজকরা আশা করছেন, কর্মশালার মাধ্যমে নতুন প্রজন্মের নাট্যকর্মীরা নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবেন। প্রেস বিজ্ঞপ্তি।












