রাঙ্গুনিয়ায় প্রীতি ফুটবল ম্যাচে প্রবাসী একাদশ জয়ী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৭ জুন, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার কর্ণফুলী ক্রীড়া পরিষদ এবং প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে জয়লাভ করেছে প্রবাসী একাদশ। গত শুক্রবার বিকেলে পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়। সাজ্জাদের দেওয়া একমাত্র গোলে দেশীয় একাদশকে ১০ গোলে পরাজিত করে প্রবাসী একাদশ। কর্ণফুলী ক্রীড়া পরিষদের সভাপতি এএসপি শাহনেওয়াজ চৌধুরী ডাবলু এবং প্রধান উপদেষ্টা আবু আহমেদ হাসনাতের সার্বিক তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে এ খেলা সম্পন্ন হয়। ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আলমগীর হোসেন ড্রাইভার, এডভোকেট আবদুল্লাহ আল মামুন, মো. নবীর হোসেন, ইঞ্জিনিয়ার কাজী মোহাম্মদ রাশেদ, ইউনুস তালুকদার, শাহজাহান সিরাজ এনাম, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল হিরু, আবু বক্কর, এস কে খোকন এবং আল হাসান মঞ্জুর। এছাড়া প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের মোহাম্মদ শফিউল আলম, সদস্য মো. শাহজাহান, আবদুল মোবারক এবং খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধফরাসি ওপেনের নতুন চ্যাম্পিয়ন আন্দ্রিভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রবাসী কিংস ও খুলশী ওয়েলফেয়ারের জয়