পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের খাদ্য সামগ্রী বিতরণ

| রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৫ জুন (শুক্রবার) বিকাল ৫ টায় পতেঙ্গা থানাধীন কাটগড় মোড় এলাকায় গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ ওসমানের নেতৃত্বে ও সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবদুল আহাদ রিপন, এন মোহাম্মদ রিমন, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি সদস্য শাহাদাত হোসেন সোহাগ, মোহাম্মদ এসকান্দর, মোহাম্মদ সাফাইয়েত।এ সময় আরও উপস্থিত ছিলেন, পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইরফান হোসেন রিপন, সদস্য রাশেদুল আলম, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, সাইফুদ্দিন, ৪১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নওশাদ ইসলাম তানভীর, ৪০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ আক্কাস, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ ইসহাক, সুজন, বাবু, কাদের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলিয়ঁস ফ্রঁসেজে ওয়ার্কশপ কাল
পরবর্তী নিবন্ধদুই দশক পূর্তিতে তারুণ্যের উচ্ছ্বাসের বর্ণাঢ্য সদস্য পুনর্মিলনী