দুই দশক পূর্তিতে তারুণ্যের উচ্ছ্বাসের বর্ণাঢ্য সদস্য পুনর্মিলনী

| রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

তারুণ্যের উচ্ছ্বাসের প্রতিষ্ঠার ২০ বছর উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত সকল সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য সদস্য পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ জুন নগরীর জামালখানস্থ সিনিয়রস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান সদস্য, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক এবং সংস্কৃতিপ্রেমীরা অংশগ্রহণ করেন।

তারুণ্যের উচ্ছ্বাসের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতেই সংগঠনের বর্তমান সভাপতি ভাগ্যধন বড়ুয়া স্বাগত বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে গত দুই দশকে সংগঠনের সাংস্কৃতিক কার্যক্রম, আবৃত্তিচর্চা এবং নতুন প্রজন্মের মাঝে সাহিত্যসংস্কৃতির বিকাশে তারুণ্যের উচ্ছ্বাসের ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় সংগঠনের শিশু বিভাগের প্রয়াত সদস্য অর্পিতা মুহুরীর স্মৃতির প্রতি।

অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি জিনিয়া শারমিন জামান, শাওন সরকার ও জিন্নাহ চৌধুরী স্মৃতিচারণ করেন। এরপর অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাতা সদস্যদের কথামালা পর্ব। এতে বক্তব্য দেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মো. মুজাহিদুল ইসলাম, কাজী গোলাম কিবরিয়া কাইফু, অনুপ বড়ুয়া, মোস্তাফিজুর রহমান শান এবং মিঠু তলাপাত্র। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সংগঠনের সঙ্গে টানা ২০ বছর যুক্ত থাকা সদস্যদের সম্মাননা প্রদান। দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রমে অবদান রাখা এসব সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সন্ধ্যায় সংগঠনের দুই দশকের যাত্রাপথে উল্লেখযোগ্য অবদান রাখা পৃষ্ঠপোষকদের সম্মাননা জ্ঞাপনের জন্য একটি বিশেষ পর্বের আয়োজন করা হয়। এ পর্বে অতিথি ছিলেন বাংলাদেশ জুট ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার শাহাবুদ্দিন আহমেদ, সংগঠক ডা. সরওয়ারুল আলম চৌধুরী এবং দেশবরেণ্য আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী। সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড সফলভাবে সম্পন্ন করতে দীর্ঘদিন ধরে সহযোগিতা প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় কৃতজ্ঞতা জানানো হয় খড়িমাটি, সাইনমার্ক প্রিন্টিং, শিল্পকলা একাডেমির কর্মকর্তা মো. নাসির উদ্দীন, হান্নান ডেকোরেশন, জয়নাল লাইটিং এবং এমএস সাউন্ডএর প্রতি। এ পর্বে অতিথি ছিলেন শিশুসাহিত্যিক ও সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আ ফ ম মোদাচ্ছের আলী।আনন্দ, স্মৃতিচারণ, সম্মাননা ও সাংস্কৃতিক পরিবেশনায় ভরপুর এই আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উচ্ছ্বাসের দুই দশকের সফল পথচলার উদযাপন সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির সমাজতত্ত্ব বিভাগে ‘প্লাস্টিক দিন, বীজ নিন’ শীর্ষক ক্যাম্পেইন