হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সহ সভাপতি সুব্রত সেন টিংকু (৬১) গত ৫ জুন সন্ধ্যা ৭.২৫ মিনিটে নগরীর একটি হাসপাতালে দীর্ঘ দিনের কিডনি রোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি ৩ কন্যা, স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, জেলা পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, লায়ন রিমন কান্তি মুহুরী, অধ্যাপক শিপুল কুমার দে, লায়ন অশোক কুমার নাথ, উজ্জ্বল দত্ত, রণধীর চৌধুরী ভূলন, অনিল বিশ্বাস, রাজীব চন্দ, নুপুর নাগ, রূপন দে, প্রণব চক্রবর্তী, ইটু সেন, পলাশ সেন, উজ্জ্বল চক্রবর্তী, দীপক মজুমদার, কাজল আচার্য, সুভাষ নাথ এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।











