গাউসিয়া কমিটি জামাল খান ওয়ার্ড শাখার উদ্যোগে হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব (রা.) এর ওরশ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল গতকাল শুক্রবার বাদ মাগরিব কদম মোবারক শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোতোয়ালী থানা পশ্চিমের আহ্বায়ক কমিটির সদস্য মো. ইমরান হোসেন জুয়েল। প্রধান বক্তা ছিলেন কদম মোবারক শাহী জামে মসজিদের ইমাম হাফেজ কাজী জুবায়ের হোসেন। যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মুহাম্মদ শাহ আলম, মো. মোবারক হোসেন, মো. মামুন, হাফেজ এহাছানুল হক, হাফেজ মো. মিল্লাত হোসেন, আব্দুল খালেকসহ ওয়ার্ড, ইউনিট শাখার নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












