রাউজানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মো. ফজলুল হক (৬৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত ফজলুল হক রাউজানের ডাবুয়া ইউনিয়নের ঢেউয়া হাজীপাড়া এলাকার চাঁদ তালুকদার বাড়ির মৃত আলী আহম্মদের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, গত ৩১ মে উপজেলা সদরের মুন্সিরঘাটার অদূরে চট্টগ্রাম–রাঙামাটি সড়কে একটি দুর্ঘটনায় গুরুতর আহত হন ফজলুল হক। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে টানা কয়েক দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।












