কক্সবাজারের পেকুয়ায় দুটি দেশীয় তৈরি বন্দুক, পিস্তলের গুলি ও কার্তুজসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে পেকুয়া উপজেলার শিলখালী এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরকারি ঘোনা এলাকার মৃত আব্দুল হকের ছেলে আহম্মদ নুর।
র্যাব–১৫–এর সহকারী পরিচালক (ল‘ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়।












