গাউছুল আজম শামসুর রহমান আল মাইজভান্ডারী (ক.) এর ১৩তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে শিশু কিশোরদের সুফির আলো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পটিয়া দক্ষিণ ঘাটায় সম্পন্ন হয়। ফারুক আহমেদ রাজুর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন মাওলানা সাইফুদ্দিন খালেদ জোহাদী। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক্ব বদরুল খায়ের চৌধুরী। নুরুল ইসলাম আল কাদেরির সভাপতিত্বে এতে সংবধির্ত অতিথি ছিলেন ডা. সামিউল করিম জিসান ও ডা. বরুণ কুমার আচার্য। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খেদমত পরিষদের সকল সদস্য ও গোলামে গাউছুল আজম শামসুর রহমান আল মাইজভান্ডারি ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












