চমেক ক্যাম্পাসে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের বিক্ষোভ

ছয় দফা দাবি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৫ জুন, ২০২৬ at ৯:২৩ পূর্বাহ্ণ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারিকৃত নোটিশ প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। পরবতীৃতে হাসপাতাল পরিচালকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও দিয়েছে।

গতকাল সকাল সাড়ে ১১টায় চমেক হাসপাতালের মেইন গেটে আয়োজিত অনুষ্ঠানে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জারি করা নোটিশটি অযৌক্তিক এবং চিকিৎসকদের স্বার্থবিরোধী। তারা অবিলম্বে ওই নোটিশ প্রত্যাহারসহ উত্থাপিত ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

পরে হাসপাতালের পরিচালকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় এবং দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আজ শুক্রবার রাত পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়। ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে শনিবার থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ক্ষেত্রে দেশের অন্যান্য মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অ্যাকাডেমিক শাটডাউনের মতো কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধক্বণন’র শুদ্ধ উচ্চারণ আবৃত্তি কর্মশালার ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আজ
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ