চট্টগ্রাম একাডেমির ২৫ বছর পূর্তি উৎসব আগামী ৬, ৭ ও ৮ আগস্ট বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা গত ২৪ মে একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রজতজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে ও সাহিত্যিক রাশেদ রউফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা, ২৫ বছর পূর্তি স্মারক সংকলনের সম্পাদক নেছার আহমদ, যুগ্ম আহ্বায়ক অরুণ শীল, সদস্য সচিব শারুদ নিজাম, যুগ্মসচিব জসিম উদ্দিন খান ও বাসুদেব খাস্তগীর, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি হৃদয় হাসান বাবু।
অনুষ্ঠানে জীবন ও পৃষ্ঠপোষক সদস্য আলোকচিত্রী কানিজ ফাতেমা লিমাকে সুহৃদ সম্মাননা প্রদান করা হয়। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক এসএম আবদুল আজিজ। বক্তব্য রাখেন বিপুল বড়ুয়া, রিটন কুমার বড়ুয়া, ফারজানা রহমান শিমু, অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, মোহাম্মদ জহির, আয়েশা হক শিমু, ইকবাল হায়দার, মানস পাল চৌধুরী, বিদ্যুৎ কুমার দাশ, লিপি বড়ুুয়া, নীল রতন দাশগুপ্ত, প্রীতিশ রঞ্জন বড়ুয়া, তালুকদার হালিম, সঞ্চিতা তালুকদার, অনামিকা বড়ুয়া, সিমলা চৌধুরী, জোনাকি দত্ত, অমিত বড়ুয়া, স্মরণিকা চৌধুরী, পুলক চন্দ, শাকিল আহমদ, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, গৌতম কানুনোগো, সৈয়দা সেলিমা আক্তার, নেভী বড়ুয়া, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, মর্জিনা আখতার, মারজিয়া খানম সিদ্দিকা, মো. আসিফ ইকবাল, তানভীর হাসান বিপ্লব, ছাবের আহমদ চৌধুরী, ইফতেখার মারুফ, অরূপ কুমার বড়ুয়া, নাটু বিকাশ বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, শাহীন ফেরদৌসী, চন্দন কুমার চৌধুরী, শবনম ফেরদৌসী, রিনিক মুন, শর্মী বড়ুয়া, জি এম জহির উদ্দীন, মো জামাল, আরিফ রায়হান, শামীম ফাতেমা মুন্নী, লিটন কুমার চৌধুরী, সবুজ কান্তি দে, আনিস শাহরিয়ার, ইসমাইল জসিম, তানজিনা রাহী, কস্তুরী সিংহ, শর্মিষ্ঠা চৌধুরী, আয়মান রউফ, মুহাম্মদ নাজিম উদ্দীন, অধ্যাপক আয়েশা পারভিন চৌধুরী, রাজিউর রহমান বিতান, নিজামুল ইসলাম সরফী, এম কামাল উদ্দীন, মিলন বনিক, আবুল কালাম বেলাল, ড. প্রণব কুমার চৌধুরী, মনির উল্লাহ কাদের, এস এম মোখলেসুর রহমান, রুনা তাসমিনা, সুবীর পালিত প্রমুখ।
সভায় বেশ কয়েকটি উপ–কমিটি গঠন করা হয়। ২৫ বছর পূর্তি উৎসবে অংশ নিতে আগ্রহীদের রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।








