দেশ রক্ষা তারেক মঞ্চ, চট্টগ্রাম এর আয়োজনে আসন্ন শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রতিনিধি সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। পাহাড়তলী শাহজাহান মাঠে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন দীপ্তি।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী তেইশটি দলের প্রতিনিধিদের উপস্থিতিতে সভায় বক্তব্য রাখেন সৈয়দ শাহাবুদ্দিন শামীম, মাহাবুবুল আলম, শফিকুল ইসলাম তুহিন। সভায় উপস্থিত ছিলেন কাজী মিজান, মোহাম্মদ শোয়েব, মোহাম্মদ মামুন উদ্দীন,একরাম আবছার, হায়দার কবির প্রিন্স, মোহাম্মদ সোহেল হোসেন, এইচ এম হাসান, মামুনুর রশিদ মামুন, গাজী পলাশ, মোহাম্মদ সগির, নাসির উদ্দিন প্রমুখ। আগামী ৫ জুন শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।












