নগরের বান্ডেল রোড সেবক কলোনি থেকে ১০ লিটার চোলাই মদসহ রাজারাম দাশ (৬২) নামে একজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কলোনির মৃত বৌদ্ধ রাম দাশের ছেলে। কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযান অব্যাহত আছে।












