পাখির মনে খুশির রেখা
ফলফলাদি পেয়ে,
কিচিরমিচির করে ডাকে
মন ভরে খেয়ে।
আম,লিচু,কাঁঠাল সব
পেকে পেকে আছে,
ঘ্রাণ শুঁকে পাখিগুলো
আসে সেই গাছে।
ঠোঁট দিয়ে টোকা মেরেই
পাকা কিনা দেখে,
আনন্দ ছড়ায় চারদিকে
মিষ্টি সুরে ডেকে।
পাখিগুলো খুব ভালো
নিচে ফেলে ফল,
দৌঁড়ে গিয়ে কুড়িয়ে নেয়
খোকাখুকুর দল।








