চোখ খোলো মা ডাকছি তোমায়
শুনছ নাকি তুমি?
আমার সাথে আরও আছে
চৈতালি ও ঝুমি।
চলো না মা এখনই যাই
মামাবাড়িতে,
শুনছি মামা চাকরি করে
আমের গাড়িতে।
রাতের বেলায় আসবে মামা
আম নিয়ে যেই ঘরে,
সবার আগে খাব আমি
অনেক মজা করে।
আর দেরি নয় জলদি চলো
ট্রেন ছুটেছে ওই,
গিয়েই খাব নানুর হাতে
নতুন ধানের খই।









