পটিয়ার মুজাফরাবাদ সবুজ সংঘ ক্লাবের নবনির্বাচিত কার্যকরি পরিষদের অভিষেক, শপথ অনুষ্ঠান ও বিদায়ী কমিটির সংবর্ধনা গত ৩০ মে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাবেক সভাপতি বিপ্লব সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজাফরাবাদ বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সভাপতি ও চবি রসায়ন বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তাপসী ঘোষ রায়। উদ্বোধক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক বনগোপাল চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন ১৭নং খরনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফজল আহমেদ চৌধুরী। মহান অতিথি ছিলেন হিল্লোল সেন উজ্জ্বল, ইদ্রিস মিয়া, আব্দুল করিম মেম্বার। সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি শংকর ঘোষ ও সাধারণ সম্পাদক অন্জন চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুনীল বিশ্বাস, সুখেন্দু বিকাশ নন্দী, ইউপি সদস্য খোকন চৌধুরী, ইউপি সদস্য শুক্লা চৌধুরী, উত্তম সেন, প্রবীর ঘোষ, নির্মল ধর,সনজিত ঘোষ, রিটন বিশ্বাস, নিউটন বিশ্বাস, টিটন মজুমদার, রামপ্রসাদ দে প্রমুখ।
নবনির্বাচিত কার্যকরি পরিষদের সভাপতি সন্জয় নন্দী ও সাধারণ সম্পাদক রানা সেনের নেতৃত্বে ৪৭ সদস্যের কমিটির শপথবাক্য পাঠ করান বিদায়ী সভাপতি শংকর ঘোষ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












